মন্তব্য নীতিমালা

মন্তব্য স্বাগত, দ্বিমতও। ভিন্ন মত থেকেই অনেক সময় লেখার ভুল ধরা পড়ে, পরের লেখার বিষয়ও আসে। আলোচনাটা যাতে সবার কাজে লাগে, সে জন্য কয়েকটা নিয়ম।

মন্তব্য করার আগে

  • নিজের নাম দিন। নাম প্রকাশিত হয়। সঙ্গে ইমেইল অথবা মোবাইল নম্বর, যেকোনো একটা দিতে হয়; এগুলো প্রকাশ করা হয় না।
  • যুক্তি দিন, ব্যক্তিকে আক্রমণ নয়। লেখক, অন্য পাঠক বা লেখায় উল্লেখ করা কোনো মানুষকে গালি, কটাক্ষ বা হুমকি দেওয়া মন্তব্য প্রকাশ হবে না।
  • তথ্য দাবি করলে সূত্র দিন। আইনের ধারা, রায়, সরকারি প্রজ্ঞাপন বা সংবাদের লিংক দিলে আলোচনা এগোয়।
  • দলীয় রাজনীতির তর্ক এখানে নয়। আইন ও নীতির আলোচনা স্বাগত, কিন্তু কোনো দল বা নেতার পক্ষে-বিপক্ষে প্রচার বা বিদ্বেষমূলক মন্তব্য প্রকাশ করা হয় না।
  • ধর্ম, জাতি, লিঙ্গ বা পেশা নিয়ে বিদ্বেষ ছড়াবেন না।
  • বিজ্ঞাপন ও স্প্যাম নয়। পণ্য, সেবা বা অন্য সাইটের প্রচারের জন্য দেওয়া লিংক মুছে ফেলা হয়।

নিজের সুরক্ষার জন্য

মন্তব্য সবাই দেখতে পায়। তাই নিজের বা অন্য কারও জাতীয় পরিচয়পত্র, ফোন নম্বর, ঠিকানা, ব্যাংক হিসাব বা মামলার নম্বর মন্তব্যে লিখবেন না। চলমান মামলার খুঁটিনাটি প্রকাশ্যে লিখলে তা আপনার বিপক্ষেও ব্যবহার হতে পারে।

মন্তব্যে নির্দিষ্ট ঘটনায় আইনি পরামর্শ দেওয়া সম্ভব হয় না। সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, আর অনেক প্রশ্ন পরের লেখার বিষয় হয়ে ওঠে। নিজের বিষয়ে সিদ্ধান্তের আগে কাগজপত্র নিয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলুন।

মন্তব্য কখন প্রকাশ হয়

অ্যাকাউন্ট ছাড়া প্রথমবার মন্তব্য করলে তা যাচাইয়ের পর প্রকাশ হয়, তাই কিছুটা সময় লাগতে পারে। আগের মন্তব্য অনুমোদিত হয়ে থাকলে পরেরগুলো সরাসরি প্রকাশ হতে পারে। অ্যাকাউন্ট থেকে করা মন্তব্য সঙ্গে সঙ্গে প্রকাশ হয়, তবে নিয়ম ভাঙলে পরে সরিয়ে দেওয়া হতে পারে। বারবার নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।

নিয়মের বাইরে যাওয়া মন্তব্য সংশোধন বা মুছে ফেলার অধিকার সাইট কর্তৃপক্ষের থাকে। নিজের কোনো মন্তব্য মুছে ফেলতে চাইলে যোগাযোগ পাতায় জানান। মন্তব্যে দেওয়া তথ্য কীভাবে রাখা হয়, জানতে পড়ুন গোপনীয়তা নীতি।