১৩৩ অধ্যাদেশের কী হলো: কোন সংস্কার টিকল, কোনটা হারাল
১৩৩টি অধ্যাদেশের ১১০টি আইন হয়েছে, ৭টি বাতিল, ১৬টি তামাদি। বিচারপতি নিয়োগ, দুদক, গুম, পুলিশ কমিশনের এখনকার অবস্থা এক জায়গায়।
১৩৩টি অধ্যাদেশের ১১০টি আইন হয়েছে, ৭টি বাতিল, ১৬টি তামাদি। বিচারপতি নিয়োগ, দুদক, গুম, পুলিশ কমিশনের এখনকার অবস্থা এক জায়গায়।
পারিবারিক, বাটোয়ারা, যৌতুকসহ কিছু বিরোধে এখন মামলার আগে লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতা বাধ্যতামূলক। পাইলট জেলায় মামলা ৬২% কমেছে। কোথায় যাবেন, কী কাগজ লাগবে, আর সারা দেশে নেওয়ার আগে কী ঠিক রাখা দরকার।
বিধিমালা অনুযায়ী কোম্পানির নাম ছাড়পত্র এক দিনে আর নিবন্ধন সনদ এক সপ্তাহে পাওয়ার কথা। বাস্তবে লাগে অনেক বেশি। ফাঁকটা বিধানে নয়, সময় না মানলে কিছু না হওয়ায়। সঙ্গে এখন কোম্পানি খোলার ধাপগুলো।